• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ৬৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়।গ্রেফতার রাসেল বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মধ্য ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবার একটি বড় চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশের একটি দল বুধবার রাতে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মাহমুদ হাসান রাসেলের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। এসময় ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো মোটরসাইকেল ও রাসেলের ব্যবহৃত একটি রেডমি মুঠোফোন জব্দ করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, চার হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুজন পালিয়েছে। তবে গ্রেফতার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুইজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও