• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

পানছড়িতে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ

প্রভাত রিপোর্ট / ৮৪ বার
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ির দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিজিবির ওই টহল দলটিকে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী চারপাশ থেকে ঘেরাও করার চেষ্টা করে। তবে আরও দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পিছু হটে সন্ত্রসীরা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৪টার দিকে কাঁঠালতলী যাত্রী ছাউনি এলাকায় ওত পেতে থাকে বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আরোহীরা মোটরসাইকেল ফেলে দ্রুত পাশের গভীর পাহাড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।
এদিকে উদ্ধারকৃত গোলাবারুদ ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় প্রায় ১০০ থেকে ১১০ জন সশস্ত্র সন্ত্রাসী বিজিবি টহল দলকে চারপাশ থেকে ঘেরাও করার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পানছড়ি ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির শক্ত অবস্থান দেখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। বিজিবির সাহসিকতা ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় কোনো হতাহত ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত টহলের মাধ্যমে এসব কার্যক্রম দমন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও