• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাথরঘাটায় শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ এবার দায়িত্ব ছাড়লেন ইতালির রেফারি–প্রধান আইপিএলের ভেন্যুতে নাশকতা, ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা অচল বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার সপ্তাহে ১৫০ মাইল ট্রেনিং: কেনিয়ান সাওয়ের বিশ্ব রেকর্ডের রহস্য বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে চোটের ধাক্কা সাদিয়া আয়মানের নান্দনিক সাজ দেখে চমকে গেছেন ভক্তরা দক্ষিণী অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার পর থেকে হুমকি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, আয় ২০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে এলপিজি নিয়ে এলো আরও দুটি জাহাজ

প্রভাত রিপোর্ট / ৫৮ বার
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। পাশাপাশি এলপিজি ও এলএনজি নিয়ে বিভিন্ন দেশ থেকে আরও কমপক্ষে চারটি জাহাজ আসার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম রবিবার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী ‘ডিএল লিলি’ এবং ভারত থেকে ‘গ্যাস ক্যারেজ’ নামে দুটি জাহাজ বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। জাহাজ দুটি বর্তমানে চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে। তিনি আরও জানান, রবিবার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে ‘কংটং’ নামের একটি জাহাজ আসার কথা রয়েছে। আগামীকাল মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে ‘পল’ নামের আরেকটি জাহাজ পৌঁছাবে।
এ ছাড়া ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে ‘মারান গ্যাস হাইড্রা’ এবং ১৮ এপ্রিল ‘লবিটো’ নামের আরও একটি এলএনজিবাহী জাহাজ দেশে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও