• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

টেকনাফ উপকূলে ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত

প্রভাত রিপোর্ট / ৬৩ বার
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ও রবিবার (১২ এপ্রিল) সকালে এসব কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়। কোডেক সংস্থার টেকনাফ-উখিয়ার দায়িত্বরত রিসার্চ ফ্যাসিলিটেটর কর্মকর্তা মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোডেক পরিচালিত কমিউনিটি লেড টার্টল কনজারভেশন প্রকল্পের আওতায় ১১ ও ১২ এপ্রিল উপকূলের মাদারবুনিয়া ও ছেফটখালী হ্যাচারি থেকে ৩১৪টি সামুদ্রিক কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, এ কার্যক্রমের অংশে সামুদ্রিক মা কাছিমের ডিম সংগ্রহ করে সাগর অবমুক্ত করা হয়। এ পর্যন্ত ১৫ হাজার ৩০৮টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে ও ৪ হাজার ৪৬৯টি কাছিমের বাচ্চা সফলভাবে সাগরে অবমুক্ত করা হয়েছে।
বাহারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মঞ্জুর জানান, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও বিপন্ন সামুদ্রিক কাছিম সংরক্ষণে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও