• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

চট্টগ্রামে ৫ আগস্ট থানা থেকে লুট করা অস্ত্র ৫০ হাজারে বিক্রি,গ্রেফতার ১

প্রভাত রিপোর্ট / ৫২ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) পশ্চিম বিভাগের অভিযানে ডবলমুরিং থানা থেকে জুলাই আন্দোলনের সময় লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সিএমপির উপপুলিশ কমিশনার (ডিবি পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে খুলশী থানার মতিঝরনা এলাকার ৩ নম্বর গলির কাছে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পলাতক সহযোগী আমির হোসেনকে সঙ্গে নিয়ে ডবলমুরিং থানা থেকে একটি বিদেশি পিস্তল লুট করেন। পরে পিস্তলটি ৫০ হাজার টাকায় আমির হোসেনের কাছে বিক্রি করেন মিনহাজ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার লালখান বাজার এলাকার আমির হোসেনের বাসায় অভিযান চালানো হয়। টের পেয়ে আগেই আমির বাসা থেকে পালিয়ে যান। তার বাসা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়, যা ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। পলাতক আমির হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২০১২ সালের একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে খুলশী থানায় আরেকটি মামলা হবে বলে জানান সিএমপির উপপুলিশ কমিশনার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও