• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

প্রভাত রিপোর্ট / ৪০ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩ উদযাপিত হয়েছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর বাসভবনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ‘এসো হে বৈশাখ’সহ বিভিন্ন বাংলা নববর্ষের গান পরিবেশিত হয়। অতিথিদের জন্য পরিবেশন করা হয় জিলাপী, সন্দেশ, কদমা, তরমুজ, আমের শরবত, বাতাসা, মুড়ি ও খৈসহ ঐতিহ্যবাহী বাঙালি খাবার। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুরাতন কলা ও মানবিকী অনুষদ সংলগ্ন মৃৎমঞ্চ থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। তিনি বলেন, নববর্ষের এই আয়োজন শিক্ষার্থীদের শুধু কর্মজীবনের জন্য নয়, বরং নৈতিকভাবে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তিনি ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, জাকসু নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
শোভাযাত্রা শেষে উপাচার্য টিএসসি চত্বরে বৈশাখী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন বিভাগে আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি মহিলা ক্লাবের মধ্যাহ্ন ভোজেও যোগ দেন। দিনের শেষে সেলিম আল-দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্র, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র এবং জাকসুর যৌথ উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও