• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

টেকনাফে অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ৪২ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে মাদকের বড় চালান হাতবদলের প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। র‍্যাবের দাবি, গ্রেফতাররা সীমান্ত এলাকা দিয়ে আসা বিপুল পরিমাণ মাদকের চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করছিল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়ায় এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন: মো. রাশেদ প্রকাশ রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন প্রকাশ লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।
র‍্যাব জানায়, পহেলা বৈশাখের ছুটির সুযোগ নিয়ে মাদকের একটি বড় চালান হাতবদলের উদ্দেশ্যে উত্তর কাঞ্জরপাড়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে, এমন গোপন খবর পায় তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ১৮ থেকে ২০ জন মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ওই তিনজনকে গ্রেফতার করেন র‍্যাব সদস্যরা। তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, আট রাউন্ড গুলি, একটি রামদা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‍্যাবের এক কর্মকর্তা জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছে যে তারা পেশাদার মাদক কারবারি এবং ঘটনার সময় একটি মাদকের চালানের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।’
র‍্যাব আরও জানায়, পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন বিশৃঙ্খলা বা মাদক পাচারের সুযোগ না পায়, সেজন্য বিশেষ টহল জোরদার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জব্দ অস্ত্র ও মালামালসহ গ্রেফতারদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও