মো. দরাজ আলী, মুক্তাগাছা: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাটবওলা জনতা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও বাৎসরিক মিলাদ মাহফিল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৮নং দাওগাঁও ইউনিয়ন বি এন পি’র সভাপতি মাওলানা মোঃ আঃ লতিফ। অনুষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোঃ হোসেন আলী, ০৮নং দাওগাঁও ইউনিয়ন বি এন পি’র সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (ইয়াহিয়া), সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সরকার, ০৮নং ওয়র্ড বি এন পি’র সভাপতি মোঃ আঃ হামিদ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ জুনাব আলী সরকার, ইউনিয়ন যুবদল নেতা মোঃ নাছির উদ্দিন মেম্বার, ০৪নং ওয়ার্ড বি এন পি’র সভাপতি মোঃ আঃ হিকিম, ০৮নং ওয়ার্ড বি এন পি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শরাফত আলী প্রমূখ। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক এ কে এম মনসূরুর রহমান আকন্দ অবসর গ্রহণ করায় তাকে সম্মাননা প্রদান করা হয়।