• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

শাহরুখ খান সবচেয়ে বেশি গুরুত্ব দেন পরিবারকে – সাবেক নিরাপত্তাপ্রধান ইয়াসিন খান

প্রভাত রিপোর্ট / ৩৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : শাহরুখ খান বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে পরিচিত হলেও পর্দার বাইরে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন পরিবারকে—এমনটাই জানিয়েছেন তাঁর সাবেক ব্যক্তিগত নিরাপত্তাপ্রধান ইয়াসিন খান।
ইয়াসিন খান ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত শাহরুখ খানের ব্যক্তিগত নিরাপত্তাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ১০ বছরে তিনি যেভাবে শাহরুখ খানকে দেখেছেন, তা একজন ‘পরিপূর্ণ পারিবারিক মানুষ’-এর ছবি তুলে ধরে।
ইয়াসিনের ভাষ্য অনুযায়ী, ব্যস্ত শুটিং শিডিউল থাকা সত্ত্বেও শাহরুখ খান নিয়মিত সন্তানের স্কুলের স্পোর্টস ডেতে উপস্থিত থাকতেন এবং সময়–সুযোগ পেলে নিজেই সন্তানদের স্কুলে নিয়ে যেতেন। এমনকি বছরে প্রায় দুই মাস তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য লন্ডনে অবস্থান করতেন, যেখানে তিনি সন্তানদের সঙ্গে হাইড পার্কে খেলাধুলা ও ফুটবল খেলতেন। এমনকি সেখানে তিনি আরিয়ান ও আরবাজ খান, সোহেল খান, সঞ্জয় কাপুরসহ তাঁদের সন্তানদের নিয়ে হাইড পার্কে ফুটবল খেলতেন।
ইয়াসিন বলেন, ‘সবচেয়ে অবাক করা বিষয়, বিদেশে শুটিং করলেও শাহরুখ নিজে সন্তানদের স্কুলের পাঠ্যবই অনুসরণ করতেন, যাতে অনলাইনে আরিয়ান ও সুহানাকে পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করতে পারেন।’
ইয়াসিন আরও বলেন, ‘আমার ১০ বছরের অভিজ্ঞতায় কখনো দেখিনি তিনি গৌরী ভাবিকে বলছেন, আমি ক্লান্ত, আমি আসতে পারব না। তিনি সব সময় পরিবারের জন্য সময় রাখতেন।’
আরিয়ান খানের শৈশবও কাছ থেকে দেখেছেন ইয়াসিন, এমনকি সেই সময়ে তাঁকে কারাতে প্রশিক্ষণও দিয়েছেন। তাঁর মতে, আরিয়ান তাঁর বাবার মতোই—ভদ্র, স্থির ও খেলাধুলার প্রতি আগ্রহী। ১০ বছরের এই অভিজ্ঞতাকে নিজের জীবনের মোড় ঘোরানো অধ্যায় হিসেবে উল্লেখ করেন ইয়াসিন খান। তিনি জানান, শাহরুখ খানের সঙ্গে কাজ করার সময় তিনি প্রাইভেট জেট, আন্তর্জাতিক ভ্রমণ এবং বহু অভিজাত পরিবেশের অভিজ্ঞতা অর্জন করেন। ২০১১ সালে দায়িত্ব ছাড়ার সময় শাহরুখ খান তাঁকে আন্তরিকভাবে বিদায় দিয়ে জানান, ভবিষ্যতে তাঁর দরজা সব সময় খোলা থাকবে।
পরবর্তী সময়ে ইয়াসিন খান ভারতের একাধিক উচ্চ প্রোফাইল সেলিব্রিটি বিয়ের নিরাপত্তার দায়িত্বও সামলেছেন, যার মধ্যে রয়েছে বিরাট কোহলি-আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস ও আকাশ আম্বানি-শ্লোকা মেহতার বিয়ে। তবে তাঁর মতে, শাহরুখ খানের সঙ্গে কাটানো সময়ই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও