• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
শ্রুতি হাসানকে ‘মাম্মা’ বলে সম্বোধন পাপারাজ্জির আজ অভিষেক- ঐশ্বরিয়ার বিবাহবার্ষিকী, বিয়ের শাড়ির দাম ছিল ৯০ লাখ টাকা হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

পুরোনো যন্ত্রপাতি অকেজো পড়ে আছে, যা চিকিৎসাসেবায় প্রতিবন্ধকতা তৈরি করছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ১০ বার
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সিরাজগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ঘাটতি রয়েছে এবং অনেক হাসপাতালের অবকাঠামো দুর্বল। বিভিন্ন স্থানে পুরোনো যন্ত্রপাতি অকেজো অবস্থায় পড়ে আছে, যা চিকিৎসাসেবায় প্রতিবন্ধকতা তৈরি করছে। সোমবার (২০ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর ৬২ দিন অতিবাহিত হয়েছে। এই সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। সরকার গঠনের প্রায় ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। পরে বিষয়টি পর্যালোচনা করে বড় পরিসরে টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। দীর্ঘ সময় ধরে খাতটিতে দুর্নীতি ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও কিছু নীতিগত দুর্বলতা ছিল বলে তিনি মন্তব্য করেন। তবে বর্তমান সরকার স্বাস্থ্যখাত উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, স্বল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু হামে আক্রান্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বেশি আক্রান্ত এলাকাগুলোতে ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচটি মহানগরে আরও ৫ লাখ টিকা প্রদান করা হয়েছে।
এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও