• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার ‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম

বিশ্বকাপ খেলতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

প্রভাত রিপোর্ট / ১৯ বার
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

প্রভাত ডেস্ক: চলছে যুদ্ধবিরতি। এখনও পুরোপুরি সমঝোতায় পৌঁছেনি ইরান, যুক্তরাষ্ট্র, ও ইসরায়েল। এতে ইরানের আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে খেলার বিষয়টি এখনও অনিশ্চিত। তবে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে একটি শর্ত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই। তবে খেলোয়াড়রা যেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সঙ্গে নিতে না পারে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের (ফুটবলার) আসতে বাধা দেওয়া হয়েছে, এমন কোনো কথা বলা হয়নি।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সমস্যা খেলোয়াড়দের নিয়ে নয়, বরং তাদের সঙ্গে আসা কিছু ব্যক্তি নিয়ে, যাদের মধ্যে কেউ কেউ আইআরজিসির সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা হয়তো তাদের দেশে প্রবেশের অনুমতি দিতে পারব না, তবে খেলোয়াড়দের ক্ষেত্রে এমন কোনো বাধা নেই।’
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের মাঝে অন্যতম আলোচিত নাম আইআরজিসি। ইরানের এই বিপ্লবী সামরিক বাহিনীর কাছে বেশ বিপর্যস্ত হয়েছে দেশ দুটি। ফলে তাদের কেউ যেন ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করে সেটাই এখন ভাবনা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেন, ‘তারা আইআরজিসির সন্ত্রাসীদের একটি দলকে আমাদের দেশে এনে সাংবাদিক বা প্রশিক্ষক সেজে থাকার ভান করতে দিতে পারে না।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও