• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার ‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম

সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

প্রভাত রিপোর্ট / ১৩ বার
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, বিস্তৃত ও দক্ষ করতে ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। ‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর দ্বিতীয় সাবপ্রোগ্রামের আওতায় এ অর্থায়নের লক্ষ্য হলো দেশের সামাজিক সুরক্ষা ও ঝুঁকি মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করা। এর মাধ্যমে দারিদ্র্য, বঞ্চনা ও ঝুঁকি হ্রাসে দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মসূচির আওতায় নেওয়া সংস্কারগুলো বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষত নারীদের সুরক্ষার আওতায় আনতে সহায়তা করবে। একই সঙ্গে অংশীদারিত্বভিত্তিক সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে দারিদ্র্যের ঝুঁকি কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এডিবি আরও জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সরকারের ওপর আর্থিক চাপ কমাতে সহায়ক নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প গড়ে তোলা হবে। পাশাপাশি বিধবা ভাতা কর্মসূচিতে অতিরিক্ত অন্তত আড়াই লাখ নারীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া জলবায়ু সহনশীল কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বাড়ানো হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার কমপক্ষে ১৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সূত্র : ইত্তেফাক অনলাইন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও