• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি তামাকখেতের ঘেরাটোপে বিদ্যালয়: চকরিয়ায় শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা হুমকির মুখে রাজবাড়ীতে পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বন্ধে বিশেষ অভিযান পানির চাপে ভেঙে গেলো ঝিনারিয়া হাওরের রাস্তা, ডুবছে ফসল পাঁচ বছর ধরে বেতন পান না শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মৌলভীবাজারে পানিতেডেুবে গেছে ধানক্ষেত, দিশেহারা কৃষক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লো মাইক্রোবাস, গাঁজাসহ আটক চালক ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতেই হত্যা, গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্ধ হচ্ছে না মাদক পাচার

জুনের মধ্যে ‘হিট’ প্রকল্পের ডিপিপি সংশোধনের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

প্রভাত রিপোর্ট / ২০ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের উচ্চশিক্ষা খাতের প্রকৃত চাহিদা ও সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো যুক্ত করে আগামী জুনের মধ্যে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একইসঙ্গে প্রকল্পের মেয়াদ না বাড়িয়ে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যেই সব কাজ শেষ করার তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউজিসি ভবনে ‘হিট’ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আয়োজিত বিশ্বব্যাংকের চতুর্থ সাপোর্ট মিশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিপিপি সংশোধনের কাজ দ্রুত শেষ করতে শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠনের পরামর্শ দেন অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষার সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। এটি বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এই প্রকল্প শিক্ষার্থীদের দক্ষ ও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
সভায় বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান প্রকল্পের অনর্জিত লক্ষ্য পূরণ এবং ছাড় করা অর্থের পূর্ণ ব্যবহার নিশ্চিতে ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা চান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব অধ্যাপক একেএম মুনিরুল ইসলাম, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান ও বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত।
সভায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন, নারীর ক্ষমতায়নে শিক্ষক-শিক্ষার্থীদের নেটওয়ার্ক তৈরি, আইকিউএসি সেল শক্তিশালী করা এবং ই-বুক ক্রয়সহ প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, আগামী জুন মাসে এই প্রকল্পের ‘মিডটার্ম রিভিউ’ নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বিশ্বব্যাংকের তৃতীয় সাপোর্ট মিশন সভায় প্রকল্পের অগ্রগতিকে ‘মাঝারি মানের সন্তোষজনক’ হিসেবে মূল্যায়ন করা হয়েছিল। হেকেপ প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় ইউজিসি বর্তমানে এই বড় প্রকল্পটি বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও