• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড় ইরানের প্রতি সহানুভূতি : ৬৯ জনের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪ গম চুরির অভিযোগ : ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ইউক্রেনের ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প অবরুদ্ধ হরমুজ প্রণালি পার হলো রাশিয়ার প্রমোদতরি ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, এখনই কারামুক্তি পাচ্ছেন না মৌসুম শেষ মদরিচেরও, বিশ্বকাপে দেখা যেতে পারে ভিন্ন রূপে বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়ম বদলাচ্ছে ফিফা মরিনহোর মতো ওয়াশিং বাস্কেটে লুকাবেন না বায়ার্নের নিষিদ্ধ কোচ

তামিল ওয়েব সিরিজ ‘রিসোর্ট’ নিয়ে নতুন বিতর্ক,পারিশ্রমিক পাননি অভিনেত্রী

প্রভাত রিপোর্ট / ১৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : তামিল ওয়েব সিরিজ ‘রিসোর্ট’ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মালয়ালম অভিনেত্রী অনুগ্রহা এস নাম্বিয়ার অভিযোগ তুলেছেন, সিরিজটির নির্মাতারা তাঁর পারিশ্রমিক দেননি এবং চুক্তির ফাঁদে ফেলে কাজ করিয়েছেন। অভিযোগের তির গেছে অভিনেতা-নির্মাতা বিজয় কুমার রাজেন্দ্রন এবং তাঁর স্ত্রী নক্ষত্রা মূর্তির দিকেও।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে অনুগ্রহা দাবি করেন, সিরিজের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর তিনি অন্য কাজ হারিয়েছেন। তাঁর ভাষ্য, গুরুত্বপূর্ণ চরিত্রের আশ্বাস দিয়ে তাঁকে শুটিংয়ের তারিখ আটকে রাখতে বলা হয়েছিল, কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
অনুগ্রহা আরও জানান, কাজ শেষ করলেও পারিশ্রমিক পাননি। এর ফলে আর্থিক সংকটে পড়েছেন, এমনকি খাবার জোটাতেও সমস্যা হয়েছে বলে দাবি করেন। মানসিক চাপের কারণে তাঁর শারীরিক অবস্থাও খারাপ হয়েছে—খিঁচুনি ও পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
অনুগ্রহা অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর এক বন্ধুকে নক্ষত্রা মূর্তি অপমানজনক ভয়েস মেসেজ পাঠান, যাতে তাঁকে কাজে ফিরতে চাপ দেওয়া হয়। একই সঙ্গে তিনি দাবি করেন, বিজয় কুমার তাঁর পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল ছিলেন না। এই অভিযোগে সমর্থন জানিয়ে আরেক অভিনেত্রী মালবিকা শ্রীনাথও বলেন, অডিশনের সময় থেকেই প্রযোজনা সংস্থা নবাগতদের সঙ্গে খারাপ আচরণ করেছে এবং আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।
সব অভিযোগ অস্বীকার করে নক্ষত্রা মূর্তি বলেন, অনুগ্রহার পক্ষ থেকে বিষয়টি পরিকল্পিতভাবে সামনে আনা হয়েছে। তাঁর দাবি, যে ব্যক্তি ফোন করেছিলেন, তিনি অনুগ্রহার প্রেমিক এবং তিনি অশোভন আচরণ করেছেন।
নক্ষত্রা আরও বলেন, বিজয় কুমার কেবল অভিনেতা, প্রযোজক বা নির্মাতা নন। তাই পারিশ্রমিক দেওয়ার দায় তাঁর নয়। চুক্তি সইয়ের আগে ভালোভাবে পড়ার পরামর্শও দেন তিনি।
পাল্টা প্রতিক্রিয়ায় অনুগ্রহা দাবি করেন, বিজয় কুমারই তাঁকে বড় চরিত্রের আশ্বাস দিয়েছিলেন। তাই তাঁর কাছেই তিনি পারিশ্রমিকের জবাবদিহি চান। তিনি আরও বলেন, বিষয়টি প্রচারের জন্য হলে অনেক আগেই সামনে আনতেন; এক বছর অপেক্ষা করতেন না।
বিতর্ক বাড়তে থাকায় মুখ খোলেন বিজয় কুমার। তাঁর দাবি, অনুগ্রহাকে ইতিমধ্যেই পারিশ্রমিক দেওয়া হয়েছে, এমনকি অগ্রিম ২৫ হাজার রুপিও দেওয়া হয়েছিল; বরং তাঁর কাছেই কিছু টাকা ফেরত পাওনা রয়েছে বলে জানান তিনি।
বিজয় আরও বলেন, আর্থিক বিষয়টি প্রযোজনা সংস্থার দায়িত্ব, তিনি কখনো সরাসরি এ নিয়ে কথা বলেননি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অনুগ্রহা শুটিংয়ের সময় অন্য অডিশনে যাওয়ার অনুমতি পেয়েছিলেন এবং খুব কম কাজ করলেও পুরো দিনের পারিশ্রমিক পেয়েছেন। বিজয় কুমার ইঙ্গিত দেন, তিনি মানহানির মামলা করার কথা ভাবছেন। তাঁর দাবি, অভিযোগ খণ্ডনের জন্য তাঁদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও