• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ৪০০ বার
আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫

মো.বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বি এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ । বুধবার (২৫ জুন ) সকাল ১০টার দিকে নাজিরপুর উপজেলা পরিষদ কার্যালয় সম্মুখে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা ইউএনও মোঃ ফজলে রাব্বিকে জনবান্ধব প্রশাসন, দক্ষতা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তার হঠাৎ বদলি আদেশে হতাশা প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন,নাজিরপুর ক্রীড়া একাডেমির সভাপতি, মোঃ মিজানুর রহমান শরীফ,কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, মোঃ তাওহিদুল ইসলাম ফরাজী,এস এম মেহেদী হাসান,সেখ মাটিয়া ইউনিয়নের বাবুরহাট ফ্রেন্ডস ক্লাবের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম শেখ,সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃজববার আলী শেখ , মোঃহুমায়ন কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (লিলন),উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান টিপু হাজরা, মোঃ রফিকুল ইসলাম ফরাজী, দীর্ঘা ইউনিয়ন-বিএনপির যুগ্ন আহ্বায়ক, মোঃ খাইরুল ইসলাম সহ প্রমুখ।
বক্তারা বলেন, ইউএনও মোঃ ফজলে রাব্বি যোগদানের পর থেকে জনগণের সেবা ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করেছেন। তার বদলি স্থানীয় জনগণের জন্য এক বড় ধাক্কা। তারা অবিলম্বে ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার করে তাকে নাজিরপুরে বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
স্থানীয়দের মতে, একজন দায়িত্বশীল ও জনবান্ধব প্রশাসকের হঠাৎ বদলি এলাকার উন্নয়ন ও জনসেবায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা আশা করেন, গণদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
জানা গেছে, ২০২৫সালের মার্চ মাসে ইউএনও মোঃ ফজলে রাব্বি যোগদান করেন। নাজিরপুরে প্রায় চার মাস দায়িত্ব পালনে কখনো তিনি এক ঝাঁক শিশুর মাঝে, কখনো আবার রোগে আক্রান্ত জনের পাশে, কখনো আবার অসহায়দের সহযোগিতা কামনায়। এভাবেই উপজেলাবাসীর সুখে দুঃখে সবার আগে হাজির হওয়ার চেষ্টা তার। এসব কারণে ইতোমধ্যে সবার কাছে নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি।
এদিকে ২৪ জুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)বরিশাল মোঃ সোহরাব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নাজিরপু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বিকে মনপুরা, ভোলা বদলি করা হয়।এরপর থেকেই উপজেলা সর্বস্তরের জনসাধারণ তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও