• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

টেনিসে জোকোভিচের আয় ২ হাজার কোটি টাকার বেশি

প্রভাত রিপোর্ট / ৪৬৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

প্রভাত স্পোর্টস: শুধু জনপ্রিয়তা নয়, আয়ের দিক থেকেও বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় খেলাগুলোর একটি টেনিস। নোভাক জোকোভিচ থেকে হালের আরিনা সাবালেঙ্কারা গ্র্যান্ড স্লাম কিংবা অন্য টুর্নামেন্ট জিতে কেমন প্রাইজমানি পান, সেটা তো টুর্নামেন্টের শুরু বা শেষেই সবাই জেনে যান। তবে টেনিস থেকে শুধু প্রাইজমানির হিসাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় কার? রজার ফেদেরার কিংবা সেরেনা উইলিয়ামসের মতো কিংবদন্তিরা ক্যারিয়ারে প্রাইজমানি হিসেবে কী পরিমাণ অর্থ আয় করেছেন, সে প্রশ্ন অনেকেরই।
ক্যারিয়ার প্রাইজমানির সঙ্গে খেলোয়াড়দের মোট আয়ের পার্থক্য আছে। বিভিন্ন টুর্নামেন্টে খেলে ও জিতে খেলোয়াড়েরা যে পরিমাণ অর্থ আয় করেন, সেটা প্রাইজমানি। মোট আয়ের মধ্যে রয়েছে সেই খেলোয়াড়ের বিভিন্ন স্পনসর, এনডোর্সমেন্ট, পণ্যদূত, বিজ্ঞাপনসহ বিভিন্ন খাত থেকে আয়ের অঙ্ক। ছেলেদের পেশাদার টেনিসের সর্বোচ্চ সংস্থা দ্য অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালসের (এটিপি) হিসাব অনুযায়ী, পুরুষ খেলোয়াড়দের মধ্যে ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রাইজমানি আয় করেছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। ছেলেদের টেনিসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ ক্যারিয়ারে এ পর্যন্ত ১৮ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ৯৮৬ ডলার আয় করেছেন (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ২৯৬ কোটি ১৮ লাখ ৫৪ হাজার টাকা)। ২২ গ্র্যান্ড স্লামজয়ী রাফায়েল নাদাল প্রাইজমানি আয়ে ছেলেদের মধ্যে দ্বিতীয়। স্প্যানিশ কিংবদন্তি ১৩ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ১০০ ডলার আয় করেছেন, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৬৪৯ কোটি ৩৩ লাখ টাকা। ২০ গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার প্রাইজমানি থেকে আয় করেছেন ১৩ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৩৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৫৯৬ কোটি ১৪ লাখ টাকা।
মেয়েদের টেনিসে প্রাইজমানি থেকে সর্বোচ্চ আয় করেছেন ২৩ গ্র্যান্ড স্লামজয়ী যুক্তরাস্ট্রের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ৯ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৭৩০ ডলার আয় করেছেন সেরেনা, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ১৫৮ কোটি ৮৬ লাখ টাকা। তাঁর বোন ৭ বার গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস উইলিয়ামস প্রাইজমানি থেকে আয়ে দ্বিতীয়। ৪ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫৭৮ ডলার আয় করেছেন ভেনাস, বাংলাদেশি মুদ্রায় যা ৫২১ কোটি ৪০ লাখ টাকা। ৪ কোটি ২ লাখ ৩৬ হাজার ৬১৮ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৯১ কোটি ৯১ লাখ টাকা) প্রাইজমানি আয় করে তৃতীয় রোমানিয়ার তারকা সিমোনা হালেপ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও