• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বীকার করলো ইরান

প্রভাত রিপোর্ট / ১১১ বার
আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার (২৬ জুন) বলেছেন, দেশের পারমাণবিক স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ও গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথমবারের মতো দেশটির কোনো কর্মকর্তা পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো। খবর নিউ ইয়র্ক টাইমসের। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেছেন, ইরানের আণবিক শক্তি সংস্থা এখনও ক্ষয়ক্ষতির ওপর নজর রাখছে। তবে আমাকে বলতে হবে ক্ষয়ক্ষতি সামান্য হয়নি, আমাদের স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ২২ জুন ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা- ফোরদো, নাতাঞ্জ এবং ইস্ফাহানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইসরায়েলি বাহিনীও দফায় দফায় ইরানের এসব পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনায় হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকালও এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ‘ধ্বংস’ করেছে। তিনি আরও বলেন, মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে, কোনো গোয়েন্দা তথ্যে এমন ইঙ্গিত আছে বলে তার জানা নেই।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক জন র‍্যাটক্লিফ বলেছেন, মার্কিন হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ করেছে এবং বছরের পর বছর পিছিয়ে দিয়েছে। সর্বশেষ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও