• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ছয় মাসে আইসিবি ইসলামীক ব্যাংকের লোকসান বেড়েছে

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রভাত অর্থনীতি: চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামীক ব্যাংক পিএলসির লোকসান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঋণের বিপরীতে উচ্চ হারে প্রভিশন সংরক্ষণ, দুর্বল আয় এবং সার্বিক আর্থিক চাপের প্রভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ও মোট নিট লোকসান-উভয়ই আগের বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বুধবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ব্যাংকটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। এ সময়ে ব্যাংকটির নিট লোকসানের পরিমাণ ৪৭ কোটি ৬১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪২ পয়সা এবং নিট লোকসানের পরিমাণ ছিল ২৮ কোটি ১৮ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির লোকসান বেড়েছে ১৯ কোটি ৪৩ লাখ টাকা, যা প্রায় ৬৯ শতাংশ বেশি।
আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। এ সময়ে নিট লোকসানের পরিমাণ ২৩ কোটি ৪৭ লাখ টাকা। ২০২৫ সালের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ২৮ পয়সা এবং নিট লোকসান ছিল ১৮ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির লোকসান বেড়েছে ৫ কোটি ১০ লাখ টাকা বা প্রায় ২৮ শতাংশ।
আর্থিক অবস্থার দিক থেকেও ব্যাংকটি চাপে রয়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির মোট নিট সম্পদের (নেট অ্যাসেট) পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ১ হাজার ৫১০ কোটি টাকা। ফলে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) নেমে এসেছে ঋণাত্মক ২২ টাকা ৭২ পয়সায়। ঋণাত্মক নিট সম্পদ ব্যাংকটির মূলধন পরিস্থিতির দুর্বলতাকেই নির্দেশ করে এবং এটি প্রতিষ্ঠানটির আর্থিক পুনরুদ্ধারের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category