• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

৬ কোটি টাকার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান খান

প্রভাত রিপোর্ট / ১৪৮ বার
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫

প্রভাত বিনোদন : বলিউড তারকা সালমান খান নিজের নিরাপত্তা নিয়েও বরাবরই সচেতন। সম্প্রতি তাঁর গাড়ির সংগ্রহে যুক্ত হয়েছে এক নতুন বিলাসবহুল যান—যা শুধু দামের দিক থেকেই নয়, প্রযুক্তি এবং নিরাপত্তার দিক থেকেও অনন্য। তিনি কিনেছেন মার্সিডিজ-বেঞ্জ মেবাখ জিএলএস৬০০-এর একটি বুলেটপ্রুফ সংস্করণ, যার দাম গিয়ে ঠেকেছে প্রায় ৬ কোটি টাকায়।
গাড়ির প্রতি সালমানের দুর্বলতা নতুন নয়। তবে এবার গাড়ি কেনার পেছনে রয়েছে নিরাপত্তার বিষয়টি। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে পাওয়া ধারাবাহিক প্রাণনাশের হুমকি তাঁর জীবনকে করেছে ঝুঁকিপূর্ণ। সেই কারণেই আগেও একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন তিনি। এবার আরও উন্নত প্রযুক্তির নতুন বুলেটপ্রুফ গাড়িটি যুক্ত করলেন নিজের সংগ্রহে।
মেবাখ জিএলএস৬০০-এর সাধারণ সংস্করণের দাম ভারতীয় বাজারে প্রায় ৩ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকা। তবে বুলেটপ্রুফ সংস্করণে অতিরিক্ত প্রযুক্তি সংযোজন করায় এর দাম বেড়ে ৬ কোটি টাকা ছাড়িয়ে গেছে। শুধু নিরাপত্তাই নয়, বিলাসিতার প্রতিটি উপাদান এতে রয়েছে। এই এসইউভিটি মাত্র ৪.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৌঁছাতে পারে। আছে রিয়ার এক্সিকিউটিভ সিটিং, উন্নতমানের চামড়া দিয়ে তৈরি অভ্যন্তরীণ সজ্জা, প্যানোরামিক সানরুফ, কমপ্যাক্ট রেফ্রিজারেটর, বার্মেস্টার প্রিমিয়াম সাউন্ড সিস্টেমসহ অত্যাধুনিক সব সুবিধা। শক্তপোক্ত বডি আর বুলেটপ্রুফ নিরাপত্তা প্রযুক্তি গাড়িটিকে করে তুলেছে একেবারে ভিন্নমাত্রার।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে সালমানকে দেখা গেছে এই গাড়ির সামনের আসনে বসে ভ্রমণ করতে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, কালো রঙের গাড়িটি সালমানের ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।
বলিউডে বিলাসবহুল গাড়ির মালিক বহু তারকা থাকলেও, দেশের মধ্যে এই নির্দিষ্ট মডেলের বুলেটপ্রুফ সংস্করণের প্রথম মালিক সালমান খানই। শুধু স্টাইল নয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই দামী গাড়ি কিনেছেন তিনি। বললে বাড়াবাড়ি হবে না, সালমান খানের এই গাড়ি নতুন যুগের নিরাপত্তা ও বিলাসিতার প্রতীক হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও