• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

চোট পেলেও সিনেমার কাজ করে গেছেন অভিনেত্রী আদা শর্মা

প্রভাত রিপোর্ট / ১৫৪ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

প্রভাত বিনোদন : ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী আদা শর্মা। পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আদা শর্মা বেশ সক্রিয়। সম্প্রতি এ অভিনেত্রী এক দুর্ঘটনায় মুখে পড়েছিলেন গুরুতর চোটও লেগেছিল তার। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন অ্যাকশন থ্রিলার ছবির শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন আদা শর্মা।
প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই এমনটা হয়েছে। চোট এতটাই গুরুতর যে তার নাকে আঘাত লেগেছে। তবুও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন। এই বিষয়ে আদা এক সাক্ষাৎকারে বলেন, ‘ব্যথা তো সাময়িক সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।’
তার কথায়, ‘আইস প্যাক লাগিয়েছি, সেই সঙ্গে মেক আপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে কাজ করতে গিয়ে মনের আরও জোর পেয়েছি।’ প্রসঙ্গত, ভৌতিক ঘরানার ছবি ‘১৯২০’র হাত ধরে প্রথম বলিউডে অভিষেক হয় আদার। এই ছবিতে তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হত। এরপরে একাধিক হিট ছবির অংশ হয়ে থেকেছেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও