• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউনূস সরকারের নবীন সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চান নাহিদ পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নীরব প্রতিবাদ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের ভারতীয় ভিসার বিষয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সংসদে ক্ষুব্ধ জামায়াত আমির ‘ইঞ্জিনিয়ারিং’ চোখে পড়েনি, আরও ভালো নির্বাচনের জন্য ১৯ সুপারিশ অতীতে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হতো : স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ নয়, এখনই ভূপৃষ্ঠের পানির দিকে যেতে হবে: মির্জা ফখরুল রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী

বাবার কোলে গুলি লেগে রিয়া গোপের মৃত্যু: ১১ মাস পর পুলিশের মামলা

প্রভাত রিপোর্ট / ১৮৬ বার
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

প্রভাত সংবাদদাতা,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড়ির ছাদে খেলতে গিয়ে গুলিতে ৬ বছর বয়সী রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান। মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করার কথা ছিল, দীর্ঘ সময়েও তা না হওয়ায় পুলিশ মামলা করেছে।
গত বছরের ১৯ জুলাই বিকেলে বঙ্গবন্ধু সড়কের পাশে নয়ামাটি এলাকায় চারতলা বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ৷ বাইরে গোলাগুলির কারণে পরিস্থিতি খারাপ দেখে কন্যাকে ছাদ থেকে নামাতে যান বাবা দীপক কুমার গোপ৷ কিন্তু কোলে নিতেই একটি গুলি এসে লাগে রিয়ার মাথায়৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু৷ এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না হওয়ায় পুলিশ মামলা করেছে বলে জানিয়েছেন ওসি নাসির৷ তবে আসামির তালিকায় কারও নাম নেই৷


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও