• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

স্বাস্থ্যের সাবেক পরিচালকসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রভাত রিপোর্ট / ১০৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিশ্বব্যাংকের অর্থায়নে মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (পরিকল্পনা ও গবেষণা শাখা) ডা. ইকবাল কবীর ও এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ জুলাই) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, হাসপাতালটির তৎকালীন প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবীরের প্রত্যক্ষ সহযোগিতায় কোনোরূপ অনুমোদন ও ওয়ার্ক অর্ডার ছাড়া শুধু মৌখিক নির্দেশে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডকে দিয়ে মহাখালী কোভিড-১৯ হাসপাতালের ষষ্ঠ তলায় কাজ করানো হয়। ওই কাজে এসআরএস ডিজাইনকে দিয়ে অস্বাভাবিক ব্যয়ের বিল প্রস্তুত করা হয়। এরপর প্রথমে হাসপাতাল পরিচালকের মাধ্যমে ওই বিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। যেখানে বিলের পরিমাণ চার কোটি ৩৫ হাজার ৪১৩ টাকা। কিন্তু নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে প্রাপ্ত প্রকৃত পরিমাপে এর মূল্য পাওয়া যায় ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা। অর্থাৎ, অতিরিক্ত তিন কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা তৎকালীন প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবীরের প্রত্যক্ষ মদতে এসআরএস ডিজাইনের স্বত্বাধিকারী সাইফুর রহমান আত্মসাতের চেষ্টা করেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা তৎসহ দণ্ডবিধির ৫১১, ১২০-খ, ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
করোনাকালে নানা অনিয়মের অভিযোগে ২০২০ সালে ডা. ইকবাল কবীরকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। তিনি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চলমান দুটি প্রকল্পেও পরিচালক ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও