• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের ঠিকানা এবার বোরহাম উড

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইংল্যান্ডের ফুটবলে বড় মঞ্চে ওঠার আগে একটু নিচের সিঁড়িতে পা রাখছেন ফারহান আলী ওয়াহিদ। লন্ডনের ক্লাব ফুলহামের মূল দলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা ছিল। তবে নিয়মিত খেলে আরও অভিজ্ঞতা অর্জনের পথ বেছে নিয়েছেন ১৯ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন ফারহান। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময় তিনি হার্টফোর্ডশায়ারের এই ক্লাবেই থাকবেন।
বোরহাম উডে ফারহান পরবেন ২০ নম্বর জার্সি। দলের আক্রমণে গতি ও ধার বাড়ানোর জন্য নতুন কোচ লুক গ্যারার্ড আস্থা রেখেছেন তরুণ এই উইঙ্গারের ওপর। গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে খেলেছিল বোরহাম উড। আজ ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করবে দলটি।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দেন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করে নিজের সামর্থ্যের জানান দেন। এরপর অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেই গোল করেন।
২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সই করেন ফারহান। এরপর প্রিমিয়ার লিগ-২-এ অনূর্ধ্ব-২১ দলের হয়ে কাটান দুর্দান্ত একটি মৌসুম, ২১ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ৯টি গোলে সহায়তা করেন। এর মধ্যেই গত নভেম্বরে ফারহান নির্বাচিত হন প্রিমিয়ার লিগ-২-এর মাসের সেরা খেলোয়াড়ও। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি লিগের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন।
অনূর্ধ্ব-২১ পর্যায়ে এমন পারফরম্যান্সের পর এবারই প্রথম সিনিয়র ফুটবলের স্বাদ পেতে যাচ্ছেন ফারহান। প্রতিপক্ষকে কাটিয়ে তাঁর রক্ষণ ভেঙে ফেলার ক্ষমতা, ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে দক্ষতা, তাঁকে আলাদা করে নজরে এনেছে।
আন্তর্জাতিক ফুটবলেও ফারহানকে নিয়ে বাংলাদেশের আগ্রহ কম নয়। বাংলাদেশ জাতীয় দলে খেলার বিষয়ে তিনি নিজের সম্মতি জানিয়েছেন। আপাতত তাঁকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


আপনার মতামত লিখুন :
More News Of This Category