• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত বিধান বাতিল

প্রভাত রিপোর্ট / ২২৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের অস্বাভাবিক ও বিতর্কিত বিধান বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে এই নির্দেশনা চালু হয়, যেখানে তাকেসহ উচ্চপদস্থ নারী কর্মকর্তাদেরও ‘স্যার’ বলে সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, মন্ত্রিসভার আমলে জারি হওয়া অন্যান্য প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
পর্যালোচনা কমিটির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, সড়ক ও রেলপথ এবং পরিবেশ ও পানি সম্পদ–সংক্রান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী এক মাসের মধ্যে তিনি সংশ্লিষ্ট সব প্রটোকল নির্দেশনা ও সম্ভাষণবিধি খতিয়ে দেখে সংশোধনের প্রস্তাব উপস্থাপন করবেন। পরিষদের সদস্যরা জানিয়েছেন, সরকারি প্রটোকলে নারী-পুরুষ নির্বিশেষে মর্যাদার ভিত্তিতে সম্বোধন নিশ্চিত করতে হবে। ‘স্যার’ সম্বোধনের মতো অনুপযুক্ত ও বিভ্রান্তিকর রীতির আর কোনো জায়গা থাকবে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও