• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

নির্বাচনকে কেন্দ্র করে সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক

প্রভাত রিপোর্ট / ১৮৯ বার
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন তখনই হত্যাকাণ্ড ও বিব্রতকর এই অবস্থা। বাংলাদেশে বিরাজমান সংকট তৈরি করার নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। শনিবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে ‘শেখ হাসিনার নির্দেশে ৬ জুলাই ২০১১ সালে তৎকালীনবিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপরে হামলা এবং হত্যাচেষ্টায় পুলিশ বাহিনীর সন্ত্রাসী কর্মকর্তা হারুন-অর-রশিদ ও বিপ্লব কুমারকে দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে’ প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ছাত্রদল, যুবদল সংবাদ সম্মেলন করে স্পষ্ট বিবৃতি দিয়েছে। কিন্তু হারুন, বিপ্লবদের বিরুদ্ধে যে মামলা আমি দায়ের করেছিলামÍএ বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তারা কোথায় আছেন, কেন গ্রেফতার করা হচ্ছে নাÍএ বিষয়ে জনগণকে জানাতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘মিটফোর্ডের এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। ব্লগার অভিজিৎকে যখন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ তাদের বহিষ্কার করেনি। তারেক রহমান বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে তাদের আজীবন বহিষ্কার করেছেন। এ ঘটনায় বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে।’
গত পরশুদিনের এই ঘটনার মূল হোতা কে, খুঁজে বের করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘তারেক রহমান ও প্রধান উপদেষ্টা লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে একটি চক্রান্ত চলছে। নির্বাচন বিলম্বিত হলে এখনও বাংলাদেশের যে অবস্থাÍঅন্তর্বর্তী সরকার কিছুতেই সামাল দিতে পারবে না। তাই দরকার নির্বাচন।’ সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও