• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

অধিকাংশ রাজনৈতিক দল বলছে, নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: নুর

প্রভাত রিপোর্ট / ১৪৬ বার
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গত ৫০ বছর আমরা দেখেছি, ক্ষমতা ধরে রাখার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। সেজন্য শাসন ব্যবস্থায় আমরা একটা মেজর পরিবর্তন চাচ্ছি, সেটি হচ্ছে পিআর কিংবা সংখ্যানুপাতিত পদ্ধতিতে নির্বাচন। অধিকাংশ রাজনৈতিক দল বলছে নির্বাচনটা পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে। রবিবার (১৩ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শাসনতান্ত্রিক ব্যবস্থায় সংস্কারের জন্য জোরালো আলাপ চলছে এবং রাষ্ট্রকাঠামো পরিবর্তন হবে এটি গণঅভ্যুত্থানের আগে থেকে ঘোষণা ছিল। সুতরাং, পরিবর্তনের দিকে আমাদের যেতেই হবে। এখন আলোচনা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। লোয়ার হাউসে ৪০০ আসন থাকবে, ৩০০ হচ্ছে পুরুষ আর ১০০ হবে নারী। লোয়ার হাউস কিন্তু বর্তমান সিস্টেমে থাকছে। আর আপার হাউস পররাষ্ট্রনীতি, অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, সংবিধান পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে নীতিনির্ধারণী ফোরামের মতো কাজ করবে।
তিনি বলেন, বর্তমান সিস্টেমে দেখি বড় দলগুলো থেকে এমপি হয়। ছোট দলগুলো অল্প ভোটের ব্যবধানে হেরে যায়। কিন্তু তারা যে এতোগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের কিন্তু সরকার বা রাষ্ট্র পরিচালনার সুযোগ থাকে না। ধরেন একটা দল ১০ পার্সেন্ট ভোট পেলে তার ১০ জন প্রতিনিধি আপার হাউসে থাকে। তাহলে আপার হাউস লোয়ার হাউসে ব্যালেন্স থাকে। তিনি আরও বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা পালিয়ে গিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে। ঘৃণিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাদের পর তাদের রাজনীতি করার সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও