• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

ভারী গহনায় চমকে দিলেন পরীমণি

প্রভাত রিপোর্ট / ১৮৮ বার
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রভাত বিনোদন: ফের আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি এক নতুন লুকে দেখা মিলল তাকে। মূলত তার ফটোশুটের কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে; যা রীতিমতো হইচই তৈরি করেছে ভক্তদের মাঝে। মাতৃত্বের পর আবারও নিজেকে আগের মতো ফিট করে তুলছেন পরীমণি; যেন তারই দৃষ্টান্ত মিলছে দিনে দিনে। সামাজিক মাধ্যমেও নেটিজেনরা বলছেন একই কথা। আপাতত নতুন কোনো কাজ নিয়ে এই নায়িকা এখনও কিছু না জানালেও বলা যায় নিজেকে প্রস্তত রেখেছেন তিনি। সেই ছবিগুলোতে দেখা যায়, সবুজ বেনারসি শাড়ির সঙ্গে ভারী গহনায় নিজেকে মেলে ধরেছেন পরীমণি। ঝুমকা থেকে শুরু করে সোনার হার- নানা কিছুই ছিল; হাতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে সবুজ রেশমি চুড়ি। ক্যাপশনে লিখেছেন, ‘আর আমি একটাই পরী!’। বলা বাহুল্য, পরীমণির এমন সাজ যেন ছিল ট্র্যাডিশনাল ফ্যাশনে পরিপূর্ণ; যা রীতিমতো চমকে দিয়েছে ভক্তদের মাঝে। শুধু তাই নয়, পরীমণির মন্তব্যঘরে প্রশংসায়ও ভরিয়ে দিয়েছেন তারা।
জানা গেছে, একটি রেস্টুরেন্ট উদ্বোধনে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন পরীমণি। মূলত সেই অনুষ্ঠানেই এই সাজে সবার সামনে আসেন নায়িকা। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দেন পরীমণি। জানান, বর্তমানে বিভিন্ন শোরুম ও রেস্টুরেন্ট উদ্বোধনের ব্যস্ততায় সময় কাটছে তার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও