• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

প্রতিবাদ না করলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকবে : আলাল

প্রভাত রিপোর্ট / ১৭৬ বার
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের সময় এখন। প্রতিবাদ না করলে ষড়যন্ত্র চলতে থাকবে। সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। আলাল বলেন, ৫ আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হলো। তখন কিন্তু এতো আলোচনা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সাম্যকে হত্যা করা হলো, তখনও কিন্তু একটি মহল এতো আন্দোলন করেনি। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ষড়যন্ত্র করে তারা কিছুই করতে পারবে না। কারণ এ দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু তারেক রহমান তো দেশ চালান না। তাহলে কেন তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংগঠনের ভাইস চেয়ারম্যান এম জহির আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক, যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম, সদস্য আবুল বাশার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও