• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানো ইমি ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ পেনাল্টিতে ড্র করে দ্বিতীয় লেগে তাকিয়ে আর্সেনাল-অ্যাতলেটিকো সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান বিশ্বকাপের টিকিট ও যাতায়াতে অতিরিক্ত খরচ, প্রতারণা-অপরাধ বৃদ্ধির শঙ্কা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের আগে জোড়া দুঃসংবাদ পিএসজির আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন আফগান নারীরা চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার আসিম আজহারের কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় হানিয়া আমির

বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ ও পথসভা

প্রভাত রিপোর্ট / ১৮৭ বার
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

খান সুমন, কচুয়া: সারাদেশে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই সকাল ১১ টায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি অফিসে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক খান শহিদুজ্জামান মিল্টন, শেখ জাহাঙ্গীর হোসেন, হাজরা জাহিদুল ইসলাম, শেখ হুমায়ুন কবির, থানা বিএনপি’র সদস্য মোল্লা আব্দুল গফফার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ওলিউর রসুল, সদস্য সচিব মহিউদ্দিন, বিএনপি নেতা শেখ কবির,সরদার সুমন, লিওন শিকদার, শিকদার টিপু প্রমূখ।
এ সময়ে উপজেলা বিএনপির সদস্য সচিব তার বক্তব্যে বলেন, নির্বাচনে হেরে যাবে জেনে একটি কুচক্রী মহল গতকাল আমাদের জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়েছে। এছাড়া উল্লেখ করেন সরদার জাহিদ দুর্দিনে বিএনপি’র কর্মীদের আশ্রয় দিয়েছেন ২৬ তারিখ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থেকে ভোটের মাধ্যমে সরদার জাহিদ কে সভাপতি নির্বাচন করবেন। এছাড়াও বক্তারা বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও