হাবিবুর রহমান,ডেমরা : রাজধানীর ডেমরায় হরতাল বিরোধী মিছিল করেছে ডেমরা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা ৫ আসনের বিএনপির সমন্বয়ক নবীউল্লাহ নবীর সার্বিক ব্যবস্থাপনায় ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী এস এম রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি আনিসুজ্জামানের নেতৃত্বে রোববার দুপুরে স্টাফ কোয়ার্টার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ডেমরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টাফ কোয়ার্টার এক পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় এসএম রেজা চৌধুরী সেলিম ও আনিসুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ আওয়ামীলীগের যে কোনো প্রকার নাশকতা প্রতিরোধে ডেমরা থানা বিএনপি সকল নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিল আছে এবং আগামী দিন গুলোতেও থাকবে ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মনির হোসেন খান, মো. নুর হোসেন ভূঁইয়া, মনিরুল ইসলাম তালুকদার, মো. পারভেজ হোসেন, জয়নাল আবেদীন, দুলাল ভূঁইয়া, সিরাজুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আলমগীর মিয়া, নজরুল ইসলাম সকাল, মীর দেলোয়ার হোসেন, মো. ফারুক হোসেন , মো. গরিব উল্লাহ, আবু নোমান বেপারী, মো. আওলাদ হোসেন, ডা. রফিকুল ইসলাম, মনির মুন্সি, মো. রুবেল আহমেদ রানা, মহারাজ সাগর, মো. শ্যামল, মো. জুলহাস শেখ সহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।