• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে কড়াকড়ি

প্রভাত রিপোর্ট / ৪২৩ বার
আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে, ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে কেবল কলেজের নির্দিষ্ট কর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের।
বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে সরেজমিনে এসবের পাশাপাশি দেখা গেছে, প্রতিষ্ঠানটির সামনে ভিড় জমিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও উৎসুক জনতা। গেটের সামনে দাঁড়িয়ে অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন।
গেটের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য মো. রফিক বলেন, সকাল থেকে কোনো গণমাধ্যম বা সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখন কলেজ কর্তৃপক্ষের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, সবকিছু তদারকি করছে পুলিশ। ’
এ বিষয়ে জানতে চাইলে মাইলস্টোন গ্রুপের ডিরেক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান রাসেল তালুকদার সংবাদমাধ্যমকে বলেন, আমি এখনো এ বিষয়ে কিছু জানি না। একটি মিটিংয়ে আছি। বিস্তারিত পরে জানাচ্ছি।
গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও