• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০ শাহবাগ এলাকায় উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে জামায়াত: সালাহউদ্দিন দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট কারাবন্দিদের ৭ শতাংশ ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালটে নির্বাচনি ইশতেহার: প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?

সিরাজদিখানে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ১৪৩ বার
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

তাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সিরাজদিখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল। আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা সারে ১১ টায় বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ গেইটে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও এই মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে সাধারণ ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেরা ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল আহব্বায়ক সদস্য অনন্যা রহমান অর্পা, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল আহব্বায়ক জসীম হাওলাদার।
মানববন্ধনে ছাত্রদলের নেতারা বলেন, দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নারী ও বোনরা সম্ভ্রম রক্ষায় সবসময় রাজপথে থাকবে। দেশব্যাপী ধর্ষণের সিরিজ চলছে। ধর্ষণের বিচার দেখছি না। স্বাধীন বাংলাদেশে কোন নারী, কোন মা, কোন বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। আমরা দাবি জানাই আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। এছাড়া বিচার কার্যক্রম আগামী ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি তাদের বিচার করতে ব্যর্থ হন তাহলে আপনারা পদত্যাগ করুন।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজদিকান উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইমন তালুকদার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল সদস্য সচিব মোঃ মোস্তাক আহম্মেদ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজ ছাত্রদল সদস্য সোহাগ সরদার,কনিকা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও