• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার ‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৯১ বার
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

প্রভাত অর্থনীতি: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ কর্তৃক জারিকৃত মাস্টার সার্কুলারের আওতায় বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ক প্রতিবেদন নিয়ে সম্প্রতি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া এবং এস এম আবু জাফর বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৫২ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে, যাতে দ্রুত বিনিয়োগ আদায় নিশ্চিত করা যায়। কারণ, এটি আমানতকারী, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে গুণগতমানসম্পন্ন ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
এস এম আবু জাফর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নতুন শ্রেণীকরণ রিপোর্টিং সিস্টেম যথাযথভাবে শিখে তা কর্মক্ষেত্রে প্রয়োগের পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও