• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
একসঙ্গে পাঁচ ক্রিকেটার পেলেন আরব আমিরাতের নাগরিকত্ব মুম্বাইয়ে দ্বিতীয় নিবাস গড়ার কথা ভাবছেন আল্লু অর্জুন চা শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের পাওনা পরিশোধ করা প্রয়োজন নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী

ফজিলাতুন্নেসা হলে হট্টগোল বন্ধ হওয়ার পর ভোটগ্রহণ শুরু

প্রভাত রিপোর্ট / ১৩৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাকসু নির্বাচনে ফজিলাতুন্নেসা ছাত্রী হলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসানের প্রবেশ ঘিরে হট্টগোলে ভোটগ্রহণ বন্ধ থাকার পর ফের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে দুপুর পৌনে সোয়া ১২টার দিকে হট্টগোলের কারণে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
জানা যায়, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান প্রবেশ করায় হট্টগোলের সৃষ্টি হয়। ছাত্রীরা এর প্রতিবাদ জানিয়ে তাদের বের করে দেন। এ নিয়ে কেন্দ্রটিতে সৃষ্ট বিশৃঙ্খলা পরিস্থিতির কারণে ভোটগ্রহণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করছে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১ ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে। নির্বাচনে ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহায়ক পোলিং অফিসার (কর্মকর্তা) নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও