• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান

প্রভাত রিপোর্ট / ১২০ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই অনুমতির মেয়াদ থাকবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস.এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
সরকার ইলিশ রপ্তানির ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে—
১. রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অবশ্যই মেনে চলতে হবে।
২. অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
৩. শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের সঠিক পরীক্ষা-নিরীক্ষা করবে।
৪. পরবর্তী আবেদনের সময় আগের অনুমোদিত পরিমাণের প্রকৃত রপ্তানি সংক্রান্ত সব প্রমাণপত্র জমা দিতে হবে।
৫. অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না।
৬. প্রতিটি চালান রপ্তানির সময় শুল্ক কর্তৃপক্ষ ‘ASYCUDA World System’ পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি হচ্ছে না, তা নিশ্চিত করবে।
৭. এই অনুমতি হস্তান্তরযোগ্য নয়। অনুমোদিত রপ্তানিকারক নিজে রপ্তানি না করে কোনো উপ-ঠিকাদারকে কাজ দিতে পারবেন না।
৮. সরকার প্রয়োজনে যেকোনো সময় এই রপ্তানি অনুমতি বাতিল করতে পারবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও