• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নখ-দন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেয়া হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রভাত রিপোর্ট / ১২৪ বার
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: নখ-দন্তহীন মানবাধিকার কমিশন চান না বলে উল্লেখ করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার রাজধানীর গুলশান ২ নম্বরের একটি হোটেলে নাগরিক সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর ওপর এক সূচনা বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন।
সূচনা বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নখ-দন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে। যার দাঁতও নেই, কামড়ও দিতে পারে না। যার কোনো দক্ষতা নেই, যার কোনো কার্যকারিতা নাই। এ রকম একটি মানবাধিকার কমিশন নাগরিক সমাজের দাবির মুখে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দেবপ্রিয়।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, এ রকম নখ-দন্তহীন মানবাধিকার কমিশনের মাথায় মেরুদণ্ডহীন ভালো মানুষকে বসিয়ে দেওয়া যাবে না। মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনো দিন অন্য কারও জন্য তাঁর মেরুদণ্ড সোজা করতে পারে না। সে জন্য মেরুদণ্ডহীন ভালো মানুষও দরকার নেই।
সৎ, নীতিমান, সাহস করে ক্ষমতার সঙ্গে লড়াই করতে পারে, এ রকম ব্যক্তিদের মানবাধিকার কমিশনের দায়িত্ব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য।
নাগরিক সংলাপে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক ও সারা হোসেন, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, চাকমা সার্কেলের প্রধান রানী ইয়ান ইয়ান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও