• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পথসভা

প্রভাত রিপোর্ট / ১০১ বার
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মাহফুজুর রহমান,নোয়াখালী : নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার আফাজিয়া বাজারে থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলীর সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়। পথসভায় জনগণের মনোভাব বিবেচনার অনুরোধ করছেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। এ সময় নেতাকর্মিরা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে চূড়ান্ত দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এ সময় বিএনপি নেতা তানভীর বলেন, আমরা বিশ্বাস করি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাকে সম্ভাব্য মনোনয়ন দিয়েছেন। হাতিয়া দ্বীপে সাড়ে সাত লক্ষ মানুষের মনোভাব বিবেচনা করেই নোয়াখালী-৬ হাতিয়া আসনে ঊনাকে পরিবর্তন করে হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবী জানান। এতে তাকেই সবাই মেনে নিবেন বলে মন্তব্য করেন।
এসময় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও