• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরে ফার্মেসিতে অগ্নিকাণ্ড,অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রভাত রিপোর্ট / ২৬৩ বার
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া এলাকায় ডাঃ সমির চন্দ্র হালদার নামে এক চিকিৎসকের ওষুধের ফার্মেসিতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর ) রাত আনুমানিক ১২ টার দিকে কে বা কারা এই অগ্নিসংযোগ ঘটিয়েছে তা এখনো অজ্ঞাত।
ফার্মেসির মালিক সমীর চন্দ্র হালদার (৪৮) জানান, তিনি প্রায় দুই দশক ধরে সেখমাটিয়া মেইন রোডের পাশে তার বাড়ির সামনে ঔষধের দোকান শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করে আসছেন। রাতের গভীরে হঠাৎ দোকানে আগুন লাগলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ৮,০০,০০০ টাকা (আট লাখ) টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার পর স্থানীয় জনগণ ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ২৩ নভেম্বর রবিবার সকালে তিনি নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অগ্নিসংযোগকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ অজ্ঞাত।এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক,ব্যক্তিবর্গ প্রশাসনের নিকট দুরুত তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও