• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার

প্রভাত রিপোর্ট / ২৩ বার
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: রংপুর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে। যে ইস্যু সংসদে সমাধান হওয়া উচিত, সেটিকে রাজপথে আনা উচিত নয়। ফলাফলে কারচুপি করে আপনারা ক্ষমতায় এসেছেনÍ এটা আপনারাও জানেন, জনগণও জানে। গণভোটের রায়কে অবজ্ঞা করবেন না। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে (২০২৬) আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষ বিচারের কাছে গিয়ে বিচার পায়, সম্মান পায়; কিন্তু আমি সেখানে অসম্মানিত হয়েছি, অবিচারের শিকার হয়েছি। আমরা সংসদে লড়াই করবো এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেও আন্দোলন গড়ে তুলবো। এ ক্ষেত্রে বার কাউন্সিলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা জুলাই শহীদের মাকে সংসদে প্রতিনিধিত্ব করিয়ে জুলাইকে সংসদে নিয়ে যাচ্ছি। আর একটি দল ফ্যাসিস্টদের প্রতিনিধিত্ব করেছে এমন ব্যক্তিকে সংসদে প্রতিনিধিত্ব করাচ্ছে।
গণভোট ইস্যুতে তিনি বলেন, তারা (বিএনপি) ৭০ শতাংশ জনগণের রায় গণভোটকে বাতিল করে টানেল ও বাঙ্কার নির্মাণের মাধ্যমে প্রমাণ করছেÍ জনগণের আস্থার জায়গায় তারা যেতে পারবে না। দুই মাসে লক্ষ্য করেছি, সরকার পেশাজীবী সংগঠনগুলোকে দলীয়করণ করছে এবং নব্য ফ্যাসিবাদকে স্থানান্তর করছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের পরে এই বাংলাদেশ অতীতে কখনও কল্পনা করা যায়নি। যে স্বপ্ন নিয়ে জুলাই হয়েছিল, সেটি নিছক ক্ষমতার পালাবদল বা নির্বাচনের জন্য ছিল না; বাংলাদেশকে আমূল বদলে দেওয়ার জন্যই জুলাই হয়েছিল। আমরা এমন একটি বিচারব্যবস্থা চাই, যেখানে বিচারকরা এক্সিকিউটিভের কাছে মাথা নত করবে না। তিনি আরও বলেন, আমরা পরিবর্তিত বিচারব্যবস্থা দেখতে চাই, যেখানে একজন ম্যাজিস্ট্রেট খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও আদেশ দিতে দ্বিধাবোধ করবে না। এমন বিচারালয় না হলে আমাদের স্বাধীন বিচারব্যবস্থার স্বপ্ন ব্যর্থ হবে। আমরা ইঙ্গিতনির্ভর সুপ্রিম কোর্ট দেখতে চাই না। এমন বিচারাঙ্গন চাই, যেখানে সবচেয়ে তুচ্ছ মানুষটিও বিচার পাবে এবং সবচেয়ে ছোট বিচারকও প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বিরুদ্ধে আদেশ দিতে পারেন। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি। সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো।
সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, বিচারব্যবস্থা স্বাধীন না হলে এবং আইনজীবীদের ভূমিকা উল্লেখযোগ্য না হলে সমাজের মানুষের ভোগান্তির সীমা থাকে না। বিচার বিভাগীয় সচিবালয় ছিল, এই সরকার তাদের জুলাই সনদে কোনও ‘নোট অব ডিসেন্ট’ না থাকলেও তা বাতিল করেছে। আমরা রিট করেছি; আজ তিনটি আপিল ফাইল হয়েছে। আমরা সচিবালয়ের স্থিতাবস্থা চেয়েছি। আমরা বিজয়ী না হলে আগামী পাঁচ বছরে ন্যায়বিচার বলে কিছু থাকবে না। তিনি আরও বলেন, ‘‘এক্সিকিউটিভের লোক এসে যদি বিচারকে বদলে দেয়, আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে বিচার বিভাগকে মুক্ত না করা যায়, তবে বিচার বিভাগকে স্বাধীন করা যাবে না। এ দেশে যদি জবাবদিহি তৈরি করতে হয়, তাহলে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে; তবেই বাংলাদেশ একটি নতুন সূচনা দেখতে পারবে।’’
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘‘জনগণ জিম্মিদশা ও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্তি চায়। তারা চায় তাদের ভোটটা রক্ষা হোক। জাতীয় নির্বাচনে অভিজ্ঞতার সীমাবদ্ধতা বা যেকোনো কারণে আমরা ভোট রক্ষা করতে পারিনি। উপনির্বাচনে কারচুপি হয়েছে। কারচুপি হলে ভোট হবে না, কিন্তু ভোটকেন্দ্র ছাড়া যাবে না। আমরা প্রয়োজনে আপনাদের পাশে এসে দাঁড়াবো, কিন্তু ভোট বর্জন করা যাবে না।’’
ল’ইয়ার্স ফোরামের সভাপতি মতিউর রহমান আকন বলেন, ‘‘ফ্যাসিবাদ থেকে মুক্তির পর এই প্রথম ঢাকা বারের নির্বাচন হতে যাচ্ছে। জাতীয় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভূতপূর্ব খেলা হয়েছে। সরকার গঠনের পর তারা অগণতান্ত্রিকভাবে যাত্রা শুরু করেছে। ঢাকা বারের নির্বাচন কমিশন যেভাবে গঠন হওয়ার কথা, সেভাবে হয়নি। ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো।’’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা বার ইউনিটের সভাপতি ও ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও সেক্রেটারী অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক, ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের (২০২৬-২০২৭) বাংলাদেশ জামায়েত ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী এস এম কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি প্রার্থী মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. লুৎফর রহমান (আজাদ), সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিকী, সিনিয়র এজিএস মো. শাহীন আক্তার, ভূঁইয়া এজিএস মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মো. আজমত হোসেন, গ্রন্থাগার সম্পাদক মো. শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আক্তার, অফিস সম্পাদক মো. আবদুর রাজ্জাক, ক্রীড়া সচিব বাবুল আক্তার (বাবু), সমাজকল্যাণ সচিব মোহাম্মদ শাহজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ সচিব মুস্তাফিজুর রহমান মাসুদ, সদস্য পদপ্রার্থীরা হলেন, বেলাল হোসেন, দিলরুবা আক্তার (শুবর্ণা), জহিরুল ইসলাম, কাওসার আহমেদ, মো. কায়ুম হোসেন (নয়ন), মো. মাহাসিন (রেজা), মো. ওমর ফারুক, মো. শাহ আলম, মো. ইউনুস ব্যালট, মোশাররফ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও