• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও কমছে না দাম

প্রভাত রিপোর্ট / ১৩৭ বার
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর বাজারগুলোতে ভরপুর শীতের সবজি উঠেছে। বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, লাউ, মুলাসহ বিভিন্ন শীতকালীন সবজি চোখে পড়লেও ক্রেতাদের স্বস্তি ফেরেনি। নতুন মৌসুমের সবজি এলেও দাম এখনও কমার কোনো লক্ষণ নেই বলে অভিযোগ ক্রেতাদের। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরা এলাকার বউ বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৫০ টাকা পিস, বাঁধাকপি ৪০ টাকা পিস, শিম ৭০-৮০ টাকা কেজি, মূলা ৩০-৪০ টাকা কেজি, লাউ ৬০ টাকা পিস, কাঁচা মিষ্টি কুমড়া ১৫০ টাকা পিস ও এক ফালি ৩০ টাকা, আলু ২৫-৩০ টাকা কেজি ও জলপাই ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সারা বছর সবজি ৬০ থেকে ৯০ টাকার মধ্যেই থাকে। কবে দাম কমে বা কবে দাম বাড়ে, সেটা বোঝা যায় না বলে ক্রেতারা মন্তব্য করেছেন।
সোহেল হোসেন বলেন, শীতকাল আসলে সবজির দাম এমনি কম থাকার কথা। ১০০ টাকা অন্তত আড়াই থেকে ৩ কেজি সবজি তো পাওয়া যাওয়ার কথা। কিন্তু সেখানে ২ কেজি সবজি কিনতেই লাগে অন্তত ১২০ টাকা। শীত মৌসুমে এটাকে কম দাম বলতে পারছি না। মনে হচ্ছে, গত সপ্তাহের মতোই দাম আছে।
খুচরা বিক্রেতা আকাশ জানান, আমরা তো কারওয়ান বাজার থেকে আনি। সেখানে নানা কোয়ালিটির সবজি পাওয়া যায়। একই সবজি, কোয়ালিটি অনুযায়ী দাম আলাদা। আমরা বাজার থেকে নিয়ে আসার খরচসহ হয় কেজিতে ৩-৫ টাকা লাভ করি। কিন্তু দামের বিষয় তো আমি বলতে পারবো না।
এদিকে সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল ২৭ নভেম্বর ঢাকা মহানগরীর বাজারগুলোতে আলু ১৯ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, শিম ৭০ টাকা কেজি, ফুলকপি ও বাঁধাকপি ৩৫ টাকা পিস, লাউ ৪৫ টাকা, মূলা ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও