• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ইতিহাস লিখতে হবে সবার অবদান স্বীকার করে: হুইপ দুলু

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নাটোর : বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে যার যে অবদান রয়েছে, তা যথাযথভাবে স্বীকার করে ইতিহাস লিখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এমএজি ওসমানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করার সুযোগ নেই। যার যে অবদান, ইতিহাসে তা সত্যিকার অর্থেই তুলে ধরতে হবে। বারবার ইতিহাস বিকৃত করার কারণে একটি জাতি হিসেবে আমরা নিজেরাই ছোট হয়েছি।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক ভূমিকার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি নির্মাণেও তার অবদান রয়েছে। এই জাতীয়তাবাদের মূল শক্তি হলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
দুলু আরও বলেন, বিএনপি প্রতিহিংসা ও আক্রমণের রাজনীতি করতে চায় না। তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে আরও বলেন, ৫ আগস্টের আগের সেই স্বৈরাচারী পরিস্থিতিতে আর ফিরে যেতে চায় না বাংলাদেশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতিই হওয়া উচিত সবার লক্ষ্য।
জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category