• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

জুমাতুল বিদায় মসজিদে উপচে পড়া ভিড়

প্রভাত রিপোর্ট / ১৮৮ বার
আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট

রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদায় প্রতিটি মসজিদে উপচে পড়া ভিড় দেখা গেছে। মসজিদে জায়গা না হওয়ায় অনেকে মসজিদের ছাদে, খোলা মাঠে, সড়কে জামাতে অংশ নেন। পছন্দের মসজিদে জুমার নামাজ ও মোনাজাতে অংশ নিতে আজানের আগেই মুসল্লিরা আসতে শুরু করেন। এবার শবে কদর ও জুমাতুল বিদা একসঙ্গে হওয়ায় বাবা-চাচা-মামার হাত ধরে মসজিদে আসে শিশু-কিশোররাও। তাদের হাতে ছিল জায়নামাজ। একই চিত্র রাজধানী ও জেলার সব মসজিদেরই। দেশের অনেক মসজিদের সামনে মুসল্লিদের সুবিধার্থে টুপি, তসবিহ, আতর, পাজামা, পাঞ্জাবি, ইসলামি বইয়ের ভাসমান দোকান বসেছে। আজ প্রতিটি মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি, গাজা ফিলিস্তিনসহ বিশ্বশান্তির জন্য মোনাজাতে দোয়া করা হয়।
জুমার পর মুসল্লিরা ছুটে যান স্বজনদের কবরস্থানে। সেখানে শায়িত দাদা-দাদি, নানা-নানি, মা-বাবাসহ স্বজনদের মাগফেরাতের জন্য দোয়া করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও