• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্ত্রীসহ ডিএমপি’র সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লবের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রভাত রিপোর্ট / ১১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব ও দুইটি বিও একাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। হিসাব সমূহের মধ্যে বিপ্লব কুমারের নামে ৯টি ব্যাংক একাউন্ট ও দুইটি বিও একাউন্ট রয়েছে। এ ছাড়া বিপ্লব কুমারের স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে ১৯টি ব্যাংক একাউন্ট রয়েছে। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক রাসেল রনি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পেশকার রিয়াজ চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, বিপ্লব কুমার সরকার ও অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকুরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার নিমিত্ত মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা ও নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে ব্যাংক ও বিও হিসাবের তথ্য পাওয়া। বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম তাদের নামীয় ব্যাংক ও বিও হিসাবসমূহ থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
হিসাবসমূহ হতে সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। এ জন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ অনুযায়ী তাদের ব্যংক ও বিও হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও