• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ পেনাল্টিতে ড্র করে দ্বিতীয় লেগে তাকিয়ে আর্সেনাল-অ্যাতলেটিকো সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান বিশ্বকাপের টিকিট ও যাতায়াতে অতিরিক্ত খরচ, প্রতারণা-অপরাধ বৃদ্ধির শঙ্কা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের আগে জোড়া দুঃসংবাদ পিএসজির আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন আফগান নারীরা চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার আসিম আজহারের কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় হানিয়া আমির মাইকেলের ভূমিকায় ভাইয়ের ছেলে জাফর জ্যাকসনই নাচে-গানে উপযুক্ত

২০২৫ সালে চীনের রেলযাত্রীর সংখ্যা ৪.৫ বিলিয়ন

প্রভাত রিপোর্ট / ২২৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

ফয়সাল আব্দুল্লাহ : ২০২৫ সালে চীনের রেলপথ মোট ৪.৫৮৮ বিলিয়ন যাত্রী ও ৫.২৭৩ বিলিয়ন টন মাল পরিবহন করেছে, যা আগের বছরের চেয়ে যথাক্রমে ৬.৪ ও ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনের জাতীয় রেলওয়ে প্রশাসন আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত জাতীয় রেলওয়ে তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কর্ম-সম্মেলনে এ তথ্য প্রকাশ করে।
জাতীয় রেলওয়ে প্রশাসনের পরিচালক সোং সিয়ু ত্য বলেন, চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা সময়কালে, চীনের রেলপথের মোট পরিচালন মাইলেজ ১.৬২ লাখ কিলোমিটারে পৌঁছেছে, এর মধ্যে দ্রুত গতির রেলপথের পরিচালন মাইলেজ ৫০ হাজার কিলোমিটার ছাড়িয়েগেছে। রেলওয়ে যাত্রী পরিবহনের সংখ্যা, মাল পরিবহনের পরিমাণ, মালামাল বিতরণের পরিমাণ এবং পরিবহন ঘনত্ব বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে। উচ্চ-গতি, মালভূমি, ঠাণ্ডা আবহাওয়া ও ভারি-দূরত্বের রেল প্রযুক্তিতে চীন বিশ্বের শীর্ষস্থানে রয়েছে, আর বুদ্ধিমান ও সবুজ প্রযুক্তি দ্রুত উন্নয়ন হয়েছে। আধুনিক রেলওয়ে অবকাঠামো ব্যবস্থার ক্রমাগত উন্নতি উচ্চমানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য শক্তিশালী সহায়তা প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও