• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত আমিররে বাসায় তারেক রহমান আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেয়া হবে: ইসি আনোয়ারুল নির্বাচন-পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব ধানমন্ডিতে ঢাবি শিক্ষকসহ ৫ জনকে আটকের পর ছেড়ে দিল পুলিশ আমরা সৌভাগ্যবান, যারা সুযোগ পেয়েছিলাম: শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ নতুন সরকারের স্পিকার হতে পারেন ড. আব্দুল মঈন খান দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল

খুব ছোট বলে কটাক্ষ, সিনেমা থেকে বাদ পড়ে যান অভিনেত্রী

প্রভাত রিপোর্ট / ১৮৫ বার
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন

২০১২ সালে তামিল ছবি ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। অবশ্য মডেলিংয়ের ক্ষেত্রে তার আগেই পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। এরপর তামিলের পাশাপাশি তেলুগু ছবিতেও অভিনয়ের সিদ্ধান্ত নেন পূজা। ২০১৪ সালে প্রথমবার তেলুগু ছবিতে অভিনয় করেন। হিন্দি ছবির জগতেও পরিচিতি তৈরির পরিকল্পনা করেছিলেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ ছবিতেও অভিনয় করতে দেখা যায় পূজাকে। এই ছবিতে হৃতিক রোশনের বিপরীতে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এরপরেও বলিউডের একাধিক ছবিতে দেখা গেছে তাকে।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একটি তামিল ছবি থেকে নাকি বাদ পড়েছিলেন তিনি। আরও জানান, অভিনয় জগতে এত বছর কাটিয়ে ফেললেও আজও প্রযোজকরা প্রত্যাখ্যান করেন তাকে। পূজা বলেন, ‘একটি তামিল ছবির নায়িকার চরিত্রে অডিশন দিয়েছিলাম। প্রাথমিকভাবে আমাকে মনোনিত করলেও পরে অদ্ভুত এক কারণে বাদ দেন। তাদের মতে ওই চরিত্রের তুলনায় আমার বয়স অনেক কম, বয়সে খুব ছোট বলেও কথা শোনান। সে কারণেই ছবিটি থেকে বাদ পড়ি। এরপর জানতে পারি, ওরা ওদের পছন্দ মতো অভিনেত্রী পেয়ে গেছেন। শুটিংও শুরু করেছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও