• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাহাউদ্দিন নাছিম সংশ্লিষ্ট ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রভাত রিপোর্ট / ৭০ বার
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ৩৩ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৩৩৫ টাকা রয়েছে। রবিবার (১ ফেব্রুযারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক (গোয়েন্দা) মো. হোসাইন শরীফ ব্যাংক হিসাবগুলোর অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, বাহাউদ্দিন নাছিম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র স্থানান্তর ও বিদেশে পাচারের প্রচেষ্টা করা হচ্ছে। অনুসন্ধানকালে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে অপরাধলব্ধ অর্থ লেনদেন ও জমা করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়। এসব ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির শঙ্কা রয়েছে। এ জন্য এসব অ্যাকাউন্টের লেনদেন স্থগিত/অবরুদ্ধ করা আবশ্যক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও