• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Headline
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী

প্রথম গোলেই বাজিমাত, ম্যাচডে’র সেরা একাদশে কাভান সুলিভান

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে নিজের নাম লেখানোর পর এবার আরও একটি বড় স্বীকৃতি পেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৬ বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভান। অরল্যান্ডো সিটির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি জায়গা পেয়েছেন এমএলএসের টিম অফ দ্য ম্যাচডে বা ম্যাচ-দিনের সেরা একাদশে।
অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচটি সুলিভানের জন্য ছিল এক অনন্য মাইলফলক। সেই ম্যাচে তিনি তার ক্যারিয়ারের প্রথম এমএলএস গোলটি করেন। ১৬ বছর ৭ মাস ১৫ দিন বয়সে গোল করে তিনি লিগের ইতিহাসের অষ্টম কনিষ্ঠতম গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন।
একই ম্যাচে তিনি একটি অ্যাসিস্টও করেন। এর মাধ্যমে এমএলএস ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করার রেকর্ড গড়েন এই বিস্ময় বালক। তবে কাভান সুলিভান দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ম্যাচে জয় পায়নি তার দল ফিলাডেলফিয়া ইউনিয়ন। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৪-৩ গোল ব্যবধানে সুলিভান কাভানদের হারিয়েছে ওরল্যান্ডো সিটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category