• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে সোনা-রুপা-তেলের দামে ধস দেশে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত-এনসিপি: মির্জা আব্বাস জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না: প্রেস সচিব ভোটের জন্য গ্রামে গ্রামে ছুটছেন সবার ‘স্যার’ মির্জা ফখরুল জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয়

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত অর্থনীতি: চলতি মাস ফেব্রুয়ারির প্রথম চার দিনে ৫০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। দেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৬ হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা। গত বছরের একই সময়ের চেয়ে ৮ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় এক হাজার ২৫ কোটি টাকা বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি মাস ফেব্রুয়ারির চার দিনে ৫০৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাসভিত্তিক প্রবৃদ্ধি ১৯.৮ শতাংশ।
তাছাড়া ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৯,৯৩৯ মিলিয়ন (১৯৯৩ কোটি ৯০ লাখ) মার্কিন ডলার এসেছে। এর আগে জুলাই ২০২৪ থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এসেছিল ১৬,৩৮৪ মিলিয়ন (১৬৩৮ কোটি ৪০ লাখ ডলার) মার্কিন ডলার। সে হিসেবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি ২১.৭ শতাংশ।
সদ্য বিদায়ী জানুয়ারি মাসের পুরো সময়ে ৩.১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবারত প্রবাসী বাংলাদেশিরা। দেশিয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও