• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০ শাহবাগ এলাকায় উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করছে জামায়াত: সালাহউদ্দিন দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট কারাবন্দিদের ৭ শতাংশ ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালটে নির্বাচনি ইশতেহার: প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ রাখবে বিএনপি মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?

কারাবন্দিদের ৭ শতাংশ ভোট দিচ্ছেন পোস্টাল ব্যালটে

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের কারাগারগুলোতে থাকা বন্দিদের মধ্যে মাত্র ৭ শতাংশ জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন। সারাদেশের কারাগারগুলোতে থাকা ৮৫ হাজার বন্দির মধ্যে এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৫ হাজার ৯৬০ জন।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দেশের মোট ৭৫টি কারাগারের ৭১টি কারাগারে থাকা বন্দিরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। বাকিগুলো নতুন হওয়ায় সেখানে বন্দি নেই। তিনি বলেন, এবার মোট বন্দির মধ্যে পোস্টাল ভোটের জন্য ৬ হাজার ৩১৩ জন নিবন্ধন করলেও নানা জটিলতার কারণে কিছু বাদ পড়ে। অনুমোদন পায় ৫ হাজার ৯৬০ জনের। এই ৫ হাজার ৯৬০ জনের মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত ৩ হাজার ৬৪৭ জনের ভোট সম্পন্ন হওয়ায় যথারীতি সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।
জান্নাত উল ফরহাদ বলেন, এই নিবন্ধন ওয়েবসাইটে করতে হয়। সংশ্লিষ্ট বন্দি যে এলাকার সেই এলাকার প্রার্থীদের তালিকা ওয়েবসাইট থেকে বের করে দিতে হয়েছে। ফলে নিবন্ধনে একটু সময় লাগে।
কারা অধিদপ্তর বলছে, বর্তমানে মোট বন্দির মধ্যে অধিকাংশই জুলাই গণঅভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ৪৩ হাজার ধারণক্ষমতার কারাগারগুলোতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বন্দি ছিল প্রায় ৪৮ হাজার। সেই ৪৮ হাজার থেকে বর্তমানে ৮৫ হাজারে এসে দাঁড়িয়েছে গত ১৭ মাসে।
এসব বন্দির মধ্যে প্রায় ৩০ হাজার সাজাপ্রাপ্ত জানিয়ে এক কারা কর্মকর্তা বলেন, সাজাপ্রাপ্ত অধিকাংশ বন্দির জাতীয় পরিচয়পত্র নেই বা তাদের অনেকেই পোস্টাল ভোট দিতে আগ্রহী নন।
কারা কর্মকর্তা জান্নাত উল ফরহাদ বলেন, নিবন্ধন করার পর ভোট দেওয়ার আগে জামিন হয়ে গেলে কোনো বন্দির আর কারাগার থেকে ভোট দেওয়ার সুযোগ নেই। আবার যেহেতু তিনি একবার নিবন্ধন করেছেন, সে কারণে বাইরে থেকে ভোট দেওয়ার সুযোগও নেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও