• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনের বহু এলাকা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে অনুমোদন দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার আগমীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে: নেতানিয়াহু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’ নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: অর্থনীতি পুনরুজ্জীবনের আশা ব্যবসায়ীদের শেষ মুহূর্তে বেশির ভাগ নিত্যপণ্যের আমদানি বেড়েছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যাবে, সময় বাড়িয়েছে এনবিআর

বিদেশ থেকে ফেরার সময় শুল্ক দিয়ে টিভি–ফ্রিজ–এসিসহ ১১ পণ্য আনা যাবে

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত অর্থনীতি: বিদেশ থেকে ফেরার সময় সবাই কিছু না কিছু উপহার আনেন। নিজের ছেলেমেয়ে, স্ত্রী, মা-বাবাসহ আত্মীয়স্বজনকে এসব উপহার দেন। বিদেশ থেকে ফেরার সময় লাগেজের কথা ভেবে অনেকে ছোটখাটো জিনিসপত্র আনেন। কিন্তু ফ্রিজ–টেলিভিশনের মতো বড় গৃহস্থালি পণ্যও আনতে পারেন যাত্রীরা। এ জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়। শুল্ক–কর পরিশোধ করতে হয়।
ব্যাগেজ রুলস অনুসারে, ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না। ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ফেরার সময় আনা যাবে ওই সব পণ্য। সরকার দু-এক বছর পরপর ব্যাগেজ রুলে পরিবর্তন আনে। এবার দেখা যাক, কী কী জিনিসপত্র শুল্ক–কর শোধ করে আনা যাবে।
১. টেলিভিশন: ৩০ ইঞ্চি পর্যন্ত এলইডি, প্লাজমা, এলসিডি, টিএফটি টেলিভিশন বিনা শুল্কে আনা যাবে। তবে এর বেশি হলে কর দিতে হবে। ৩০-৩৬ ইঞ্চি পর্যন্ত ১০ হাজার টাকা, ৩৭-৪২ ইঞ্চি ২০ হাজার টাকা, ৪৩–৪৬ ইঞ্চি ৩০ হাজার টাকা, ৪৭–৫২ ইঞ্চি ৫০ হাজার টাকা, ৫৩–৬৫ ইঞ্চ ৭০ হাজার টাকা, ৬৫ ইঞ্চির বেশি হলে ৯০ হাজার টাকা কর দিতে হবে।
২. মিউজিক সিস্টেম: চারটির বেশি এবং সর্বোচ্চ আটটি স্পিকারসহ মিউজিক সিস্টেমসহ হোম থিয়েটার (সিডি,ভিসিডি,ডিভিডি,এলডি, এমডি, ব্লু রেডিস্ক সেট) আনা যাবে। এ জন্য আট হাজার টাকা শুল্ক–কর দিতে হবে।
৩. রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার: বিদেশ থেকে রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজারও আনতে পারবেন। এ জন্য শুল্ক–করের পরিমাণ ৫ হাজার টাকা।
৪. এয়ার কুলার ও এয়ার কন্ডিশনার: বিদেশ থেকে ব্র্যান্ডের এয়ারকুলার ও এয়ার কন্ডিশনার আনেন অনেকে। উইন্ডো টাইপের এসিতে আপনাকে ৭ হাজার টাকা শুল্ক–কর দিতে হবে। এ ছাড়া স্প্লিট টাইপের এসির (১৮০০০ বিটিইউ পর্যন্ত) জন্য ১৫ হাজার টাকা এবং স্প্লিট টাইপের এসির (১৮০০০ বিটিইউয়ের বেশি) জন্য ২০ হাজার টাকা শুল্ক–কর বসবে।
৫. ডিশ অ্যানটেনা: ডিশ অ্যানটেনা আনলে সাত হাজার টাকা শুল্ক বসবে।
৬.স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড: বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
৭. রৌপ্যবার বা রৌপ্যপিণ্ড: বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ ২৩৪ গ্রাম ওজনের একটি করে রূপার বার আনতে পারবেন। রূপার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
৮. ডিএসএলআর ক্যামেরা: এইডি ক্যামেরা, ডিভি ক্যামেরা, বেটা ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, মিররলেস, ইন্টারচেঞ্জেবল লেনস ইত্যাদি আনা যাবে। এ জন্য ১৫ হাজার টাকা শুল্ক দিতে হবে।
৯. ঝাড়বাতি: ঝাড়বাতি আনলে আপনাকে প্রতি পয়েন্টের জন্য ৩০০ টাকা করে কর দিতে হবে।
১০. ওয়াশিং মেশিন: বিদেশ থেকে ফিরে আসার জন্য গৃহস্থালির কাজের জন্য ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার আনা যাবে। এ জন্য কর বসবে ৩ হাজার টাকা।
১১. এয়ারগান: বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ারগান আনতে পারবেন যাত্রীরা। প্রতিটি এয়ারগানের জন্য ৫ হাজার টাকা শুল্ক বসবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও